নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকালে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা সাহিত্য পরিষদ সাতক্ষীরার আয়োজনে জেলা সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক মোঃ শহীদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমূখ।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও গবেষক প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, ছফুরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, প্রফেসর আবু নছর, আব্দুর রব ওয়ার্ছি, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, কবি শুভ্র আহমেদ, বিশিষ্ট কন্ঠ শিল্পী আবু আফফান রোজ বাবু, কন্ঠ শিল্পী শহিদুল ইসলাম, মনিরুজ্জামান মনির, নারায়ণ চন্দ্র সাধু প্রমূখ।
এ সময় সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সদস্য ও শিল্পী ও সাহিত্য প্রেমীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. জামান।







