বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা এলাকায় মাত্র সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কলারোয়া থানা পুলিশ। একই সাথে এ ঘটনায় অভিযুক্ত ইব্রাহিম গাজীকে আটক করেছে পুলিশ।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ-ওসি সামসুল আরেফিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারির ইবাদত বন্দেগির সময়কে বেছে নিয়ে কুশোডাঙ্গা এলাকার মোসলেম গাজীর ছেলে ইব্রাহিম গাজী (৪৭) স্থানীয় সাত বছর বয়সী এক ছোট্ট কন্যা শিশুকে বিশ টাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে নির্জন কক্ষে নিয়ে নির্যাতন করে।

শিশুটির আর্তচিৎকার কান্নায় স্থানীয়রা শিশুকে উদ্ধার করে এবং ইব্রাহিম আটক করে চড় থাপ্পড় দেয়। একই সাথে থানায় জানালে পুলিশ ইব্রাহিমকে আটক করে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার বর্ণনা দেয় এবং দায় স্বীকার করে। শুক্রবার দুপুরে (সিজেএম) আদালতের মাধ্যমে ইব্রাহিমকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, একই অভিযোগে এর আগের দিন সাতক্ষীরার শ্যামনগরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম মুজিবর রহমান মোল¬া (৫৫)। তিনি আবাদচন্ডিপুরের কদমতলা এলাকার বাসিন্দা। তাকেও আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ-ওসি হুমায়ুন কবির মোল্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *