দীপক শেঠ, কলারোয়া : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কলারোয়া উপজেলা শাখার( রেজি: নং-১২০৬৮) ত্রি-বার্ষিক সাধারন সভা-২৫’ অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মিতক্রমে উপজেলা শাখার সভাপতি হিসাবে সহকারী শিক্ষক আরিফুজ্জামান কাকনকে সভাপতি ও আব্দুল ওহাব মামুনকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।
রবিবার(১১ মে) সকাল ১০ টায় প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সাধারন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক। সহকারী শিক্ষক আরিফুজ্জামান কাকনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল ওহাব মামুন, সহকারী শিক্ষক মঈনুজ্জামান মিলনের যৌথ পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শিক্ষক চন্দ্র বিধান, জেলা কমিটির সভাপতি শিক্ষক পঙ্কজ কুমার বর্মন, সাধারন সম্পাদক শিক্ষক সাইফুল আল তারিক, প্রধান শিক্ষক মুজিবর রহমান, প্রধান শিক্ষক শেখ নুরুল্লাহ, প্রধান শিক্ষক আরশাদ আলীসহ শিক্ষকমন্ডলী।
সভায় বক্তারা সহকারি শিক্ষকদের জীবনমান উন্নয়নে বেতন গ্রেড উন্নয়ন, উচ্চতর গ্রেড প্রাপ্তিতে সহজতা ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সভা শেষে সর্বসম্মিতক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে একটি নতুন কার্যকারী কমিটি ঘোষনা করা হয়। নব নির্বাচিত কমিটির সভাপতি হলেন সহকারী শিক্ষক আরিফুজ্জামান কাকন, সহকারী শিক্ষক মঈনুজ্জামান মিলনকে সিনিয়র সহ সভাপতি, রেশমা খাতুনকে সিনিয়র সহ সভাপতি( মহিলা), আসাদুজ্জামানকে সহ সভাপতি ও সহকারী শিক্ষক আব্দুল ওহাব মামুনকে সাধারন সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি মনোনীত করা হয়। আগামী ৩১ মে’র মধ্যে উপজেলা পর্যাযের পূর্ণাঙ্গ কমিটি করে জেলা কমিটির কাছে প্রেরণের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে জানা যায়।







