দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেন এ প্লাসসহ ৮ পরীক্ষার্থী জিপিএ-৫ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। স্কুল সূত্রে জানা যায়, যশোর বোর্ডে সম্প্রতি এসএসসি-২৬’ প্রকাশিত ফলাফলে ওই স্কুল থেকে ৬৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করার অনুমতি লাভ করে। এর মধ্যে ৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকায় ৬৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।
অংশগ্রহনকারী পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী সামিয়া খাতুন গোল্ডেন এ প্লাস অর্জন করে উত্তীর্ণ হয়। বিভিন্ন বিভাগ থেকে অপর ৮ জিপিএ+৫ প্রাপ্তরা হলেন- অর্থব হোসেন, তনিমা ঘোষ, সাব্বির আহম্মেদ, আরিফ হোসেন, খালিদ হোসেন, নিরব হোসেন ও ইমাম হোসেন শুভ। এ ছাড়া ১৮ জন এ গ্রেডে, ১০ জন এ মাইনাস(-) গ্রেডে, ১৪ জন বি গ্রেডে ও ৫ জন সি গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন অকৃতকার্য হওয়ায় বিভিন্ন গ্রেডে ৫৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পরীক্ষায় পাশের হার শতকরা- ৮৩ ভাগ বলে জানা যায়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রকাশিত ফলাফলে সন্তোষ প্রকাশ করে জানান আগামীতে সকল শিক্ষক, ছাত্র- ছাত্রী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় ফলাফল আরো ভাল করার ইচ্ছা প্রকাশ করেন।







