সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মোঃ আনিছুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামীকাল। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ডা. মোঃ আনিছুর রহমান কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা, সাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদরাসার ইংরেজি বিভাগের অধ্যাপক ও দেশবরেণ্য হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন।

রাজনৈতিক জীবনে প্রথমে আওয়ামী মুসলিম লীগ ও পরে জাতীয় পার্টিতে যোগ দিয়ে বিভিন্ন পদে অধিষ্ঠিত হন। ডা. মোঃ আনিছুর রহমান কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। প্রেস ব্জ্ঞিপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *