দীপক শেঠ, কলারোয়া ‘: কলারোয়ায় কেঁড়াগাছি খালধার আহলে হাদীস জামে মসজিদ ভবনের দ্বিতীয় তলা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের দ্বিতীয় তলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি করেন সাবেক মেম্বার ও মসজিদ কমিটির উপদেষ্টা এসএম তৌহিদুজ্জামান।
অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব ও কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সনজু, যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন খোকন, কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান মনি, যুগ্ম আহবায়ক সাহাবুদ্দীন, ইউনিয়ন বিএনপির নেতা মুজিবর রহমান, প্রভাষক আব্দুল মান্নান, মাস্টার শাহাজান কবির, ডাক্তার সিরাজুল ইসলাম, নাজমুল ইসলাম, আব্দুল লতিফ, মাস্টার আমজাদ হোসেন, যুবদলের মফিজুল ইসলাম রানা, আক্তারুজ্জামান আক্তার, শহিদুল ইসলাম, ছাত্রদলের তারেক আজিজ, আদনান, শাওন, স্বেচ্ছাসেবক দলের মহাসিন আলী, হাবিবুর রহমান, কৃষক দলের জিয়াউর রহমান জিয়া, রবিউল ইসলাম সুজন, মসজিদ কমিটির সভাপতি রুহুল আমিন বিশ্বাস, সসাজ সেবক আবুল কালামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক অহিদুজ্জামান খোকা।







