দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৭ জুলাই ২০২৫) সকালে স্কুল চত্বরে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপ-সহকারী কৃষি অফিসার মো. আবির হোসেন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা। অনুরপভাবে উপজেলার ভিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র- ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হযেছে।







