দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ৫২ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার(২৪ সেপ্টেম্বর) সরকারী জি,কে,এম, পাইলট হাইস্কুল মাঠে দিনব্যাপি উপজেলা পর্যায়ের বিভিন্ন আইটেমের খেলা শেষে ওই পুরস্কার বিতরণ করা হয়। পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জহুরুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাগুলি উপভোগ করেন সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন,কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী, প্রধান শিক্ষক মোঃ আখতার আসাদুজ্জামান চান্দু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, শেখ রাশেদুল হাসান কামরুল, মোঃ আঃ সালাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ মোল্লা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ হুমায়ুন কবির, কলারোয়া পাবলিক ইনিস্টিউটের সাধারন সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী, ফ্রেন্ডস্ স্পোটিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাবলু, জাহিদুর রহমান খান চৌধুরী, সুপার মাওলানা ওসমান গনি, মোঃ আলতাফ হোসেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও সহকারী শিক্ষকগন ও ক্রীড়া প্রেমী দর্শকবৃন্দ।
ফুটবল (বালক) ফাইনালে সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুল কয়লা মাধ্যমিক বিদ্যালয় কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। কাবাডি চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়, হ্যান্ডবলে (বালক) চ্যাম্পিয়ান হয়েছে কলারোয়া সরকারি জি, কে,এম,কে পাইলট হাইস্কুল ও রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে কয়লা মাধ্যমিক বিদ্যালয়। বালিকাদের ফুটবলে কাজীরহাট গালর্স চ্যাম্পিয়ান ও কয়লা মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়া উপজেলা পরিষদের পুকুরে সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সাঁতারে দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয় একচেটিয়া প্রাধান্য বিস্তার করে পুরুষ্কার লাভ করে। খেলা গুলি পরিচালনা করেন আঃ মান্নান, আঃ গফুর, মাহফুজা খানম, শেখ সেলিম, মোঃ তজিবুর রহমান, রেফারী সাজেদুল করিম তপু,মোঃ মোশাররফ হোসেন, আঃ মাজেদ,স্বপন চৌধুরী, মোঃ শফিকুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।







