দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় যুবদলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের যুবদলের ১, ২ ও ৩ নং ওয়ার্ড কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ।

বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় খোরদো বাজারস্থ দেয়াড়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করার আহ্বান জানান নেতৃবৃন্দ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দলের সকল স্তরের নেতাকর্মীকে জাতীয়তাবাদী শক্তির পক্ষে জনমত সংগঠিত করার জন্য নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করা হয় সমাবেশে।

দেয়াড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মনজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেয়াড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিএম আফজাল হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক আবু জাফর, যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মুসা কালিমুল্লাহ, যুবদল নেতা আনিছুর রহমান, জাহিদুল ইসলাম, ইয়াকুব সানা, সাগর, মফিজুল প্রমুখ। কর্মী সমাবেশে দেয়াড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দেয়াড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হোসেন টুকু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *